**
ওর গায়ের গন্ধটা সব সময় শাওনের ভীষন ভাল লাগে। কাছে গেলেই কি মিষ্টি গন্ধ!! এই গন্ধের জন্যেই কিনা সব সময় অর গায়ে লেপ্টে থাকতে ইচ্ছে করে। কিন্তু সেই ইচ্ছে পর্যন্তই….. ভাবে কবে কি বলে ফেলবে, আর তাই কাছে যেতে হয় সাবধানে, সবার অগোচরে।
নীল রঙের শাড়ীতে অসম্ভব সুন্দর দেখায় তাকে। তাই যখনি শাড়ী কিনতে যাবে শাওন তখনি নজর চলে যাবে নীল রঙের শাড়ীর দিকে। একবার হয়েছে কি, পূজোর ঠিক আগে আগে সে কিছু টাকা দিল শাওনকে। টাকাটা হাতে দিয়ে বলল, নাও টাকাটা দিয়ে তুমি তোমার নিজের জন্যে, আমার জন্যে আর বাসার সবাই জন্যে কিছু না কিছু কিনা নিও। কথা মত সময় করে শাওন শো-রুম গুলো ঘুরতে লাগল। শাড়ীর দোকানে ঢুকেই দুটো শাড়ী পছন্দ হয়ে গেল। টাকা গুনে দেখল ওর জন্যে যদি শাড়ীটা কিনে ফেলে তো নিজের জন্যে আর কিছুই কেনা হবে না। ধুর এত্ত কিছু ভাবার সময় আছে নাকি? নিজের জন্যে না হয় কিছুই কিনলাম না, ওর হাসি মাখা মুখটা তো দেখতে পাব। সেবার বাসায় ফিরে ওর কাছে খুব বকা শুনতে হয়েছিল কিন্তু শাড়ি গুলো হাতে নিয়ে ওর হাসি মাখা মুখটা যেন আর কিছুই মনে রাখতে দিল না। অন্যের জন্যে বেঁচে থাকাটাই যেন সার্থক হয়ে যায়।
**
রাত ৩টা বাজে। হঠাৎ মাথায় একটা হাতের স্পর্শ। নরম হাতের এই ছোঁয়াটা শাওনের খুব পরিচিত। কাজ করতে করতে টেবিলের উপর মাথাটা রেখেই ঘুমিয়ে পরেছিল। হাতের স্পর্শে ঘুম ভেঙ্গে গেল। চোখ খুলেই সেই মায়াভরা মুখ। দু হাত দিয়ে কোমড় জড়িয়ে ধরে আহ্লাদি কন্ঠে শাওন বলল, কি ব্যাপার এত রাতে উঠে গেলে যে? ঘুম আসছে না? ও বলল, আমার ঘুম ঠিক হয়েছে কিন্তু তুমি এভাবে ঘুমাচ্ছ কেন? শাওন বলল, ইস জান না তো কালকের মধ্যেই কাজ গুলো জমা দিতে হবে, কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। কথা শেষ হতেই ও উঠে চলে গেল। আবার একটু পড়েই ফিরে এল এককাপ গরম কফি নিয়ে।
নাও কফি খেয়ে কাজ শেষ করো, ওর গলায় অর্ডার দেয়ার স্বর। শাওন চোরা মুখ করে ওর হাতটা ধরে কাছে টেনে উঠে দাড়াল, আচ্ছা ঠিক আছে কাজ শেষ করছি। কিন্তু তুমি কেমন করে বুঝো আমার কখন কি লাগবে সেটা বল? ও তখন বলে, সময় হোক আগে তারপরে তুমি নিজেই একদিন বুঝবে। তবে একটা কথা মনে রেখ তুমি আমার স্বপ্ন, আর সেতা যেন কোন ভাবেই ভেঙ্গে না যায়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ও বলল। শাওনের মাঝ থেকে চুপিসারে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল কিন্তু বুঝতে দিল না কিন্তু মনে মনে বলল, সে কি আর আমি জানি না? সে জন্যেই তো কাজ করে যাচ্ছি।
পরের দিন বিকালে অফিস থেকে ফিরে দরজায় বেল বাজাতেই ও এসে খুলে দিল খুব তাড়াতাড়ি। মনে হচ্ছিল যেন শাওনের আসার অপেক্ষায় ছিল ও। কি ব্যাপার বলো তো, এত খুশির কি হল?, শাওন ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন ছুঁড়ল। তুমি ঘরে যাও আমি আসছি বলেই চলে গেল ও। শাওন একটু অবাক হল নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে খাটে বসল, তখন ও ঘরে এল একটা খাম নিয়ে। খামটা হাতে নিয়ে দেখল, খামেয় গায়ে নিজের নাম লেখা, আর চিঠিটা এসেছে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। খাম খোলার আগেই ও বলল, তোমার MS করার স্কলারশিপ তুমি পেয়ে গেছ, তাহলে এবার চাকরি ছেড়ে যাবার প্রস্তুতি শুরু করো। ওকে আমি এত খুশি এর আগে দেখেছি কিনা আমার মনে পড়ে না।
**
টেলিফোনের রিংটা বেজেই চলছে। ঘরের মেঝেতে বসে ছিল শাওন। হাত বাড়িয়ে ফোন রিসিভ করার আগেই লাইন কেটে যায়। কিরে শাওন, এভাবে আর কতক্ষন বসে থাকবি যেতে হবে তো আয় শেষ বারের মত একটি বার দেখে যা, বীনা মাসি বলল। শাওন উঠে দাঁড়ায় বলে, যেতে তো দিতেই হবে মাসি, আমাকে একা ফেলে কেমন করে চলে গেল বলতে পার? একবারের জন্যেও ও ভাবলো না? মাসির চোখে জল। টলমল পায়ে বসার ঘরে এল সে। ঘরের ঠিক মাঝে ও শুয়ে আছে, মাথার পাশে ধুপকাঠি জ্বলছে, মেঝ মাসি গীতা পড়ছেন। পাশে বসে শাওন বসল আর মনে মনে বলল, দেখ একবার তোমার স্বপ্ন আমি পুরন করছি এবং করে যাব। শুধু দেখার জন্যে তুমি রইলে না। অনেকক্ষন ধরে শাওন ওর দিকে তাকিয়ে রইল, হঠাৎ চোখের কোল বেয়ে নেমে এল এক ফোঁটা জল, তোমাকে কখনো বলা হয়নি ভালবাসি। আজ বলছি যদি পার শুনে নাও, মা তোমাকে আমি অনেক অনেক অনেক ভালবাসি। এভাবে তোমার মেয়েকে একা ফেলে কেন চলে গেলে? কেন? বিদায়ক্ষন চলে এল, আর শাওনের বুক থেকে চুপিসারে বের হয়ে এল, মা!
May 26, 2009
একটা প্রশ্ন আর......
ফোন ধরতেই ওপাশ থেকে একটা পরিচিত কন্ঠস্বর। আর সেই কন্ঠস্বরে কথা বলতে চাওয়ার কি অসম্ভব ব্যাকুলতা!! আমি অবাক হয়ে যাই। কেউ কারোর সাথে কথা বলতে এতটা ব্যাকুল থাকতে পারে?? নববর্ষের এই আনন্দের মাঝেও প্রিয় মানুষ গুলোকে বিশেষ দিনে কাছে না পাবার কষ্টগুলো আমাকে ছুঁইয়ে যায়। কি অদ্ভুত আমাদের সম্পর্ক গুলো। কাছে থেকেও অপরিচিত আর দূরে থেকেও কত দিনের যেন চেনা!
- কিংস এর পাশে বসে না না দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছিলাম আর ফোন করছিলাম। কিন্তু কোন এক কারনে তোমার ফোন এ লাইন পাচ্ছিলাম না। খুব ইচ্ছে হচ্ছিল তোমার সাথে কথা বলি। কিছু প্রশ্ন এসে মনে খোঁচাখুঁচি করছিল। ভাবছিলাম তখনি করি কিন্তু করা আর হয়ে উঠে নি।
- হুম্ম বল তোমার প্রশ্ন দেখি যদি উত্তর আমার জানা আছে কিনা। যদি থাকে তো উত্তর পাবে!
- আমি জানি তোমার কাছে আমার প্রশ্নের উত্তর মিলবে। আমি অনেকক্ষন কিংসের পাশে দাঁড়িয়ে বয়ে চলা জলের দিকে তাকিয়েছিলাম। আর ভাবছিলাম, জলকে আমরা এত ভালবাসি কেন? কেন জল ছাড়া আমাদের চলে না?? বলতে পার? আমাকে জল, নদী, সমুদ্রগুলো এতটানে জান?? কেন টানে এত বলো দেখি। আমি কেন এর উত্তর খুঁজে পাই না?
- জলের একটা ব্যাপার খেয়াল করেছো, জল শুধু বয়েই চলে। বয়ে চলাই তার চিরায়ত নিয়ম। কখনো ফিরে তাকায় না। যত বাধাই আসুক না কেন জল তার আপন গতিতে চলতে থাকে। উঁচু নিচু সব জায়গাতেই স্রোত একি ভাবে চলে। আমরা সেটা পারি না। আমরা দুঃখ কষ্টে ভেঙ্গে পড়ি। কিন্তু জল, সে কখনো ভেঙ্গে পড়ে না। নুড়ি, পাথর কত কিছু জলের চলার পথে থাকে। কিন্তু সে কারোর বাধা মানে না। নদীর জলের কথাই ভাব, কি সুন্দর বয়ে চলে। আর এই যাবার পথে দুকুলে কত কি না দিয়ে যায়। কখনো প্রাচুর্য আর কখনো দরিদ্র করে রেখে যায়। কিন্তু যেটা করে সেটা নিয়ে কোন আক্ষেপ নেই জলের। সমুদ্র কত বিশাল দেখ!! তুমি, আমি অথবা আমরা কি কখনো পারব এতটা বিশাল হতে?? কত কিছুকে জল তার নিজের মধ্যে ধারন করেছে, কত মুল্যবান জিনিস, কত জীবন। জল কি তাদের দিক থেকে একবারের জন্যেও মুখ ফিরিয়ে নিয়েছে? নেয়নি, বরং পরম মমতায় নিজের মাঝে আগলে রেখেছে।
- আর?
- আর?? আর আমাদের চোখের জলের কথা বললে বলা যায়। কষ্ট পেলে আমরা কাঁদি। আর আমাদের কষ্ট গুলো জল হয়ে আমাদের কিছুটা হাল্কা করে দিয়ে যায়। এই যে পৃথিবীতে আমরা আছি, ভেবে দেখ আমরা কি কেউ কারোর জন্যে থেমে আছি? আজকে কেউ মরে গেলে, কালকেই আমাদের মনে তার কথা ফিকে হয়ে আসে সে যত আপনি হোক। জল ও তেমন, কারোর জন্যে থেমে থাকে না। বৃষ্টি তো তোমার খুব ভাল লাগে। বৃষ্টির আগে আর পরে কখনো প্রকৃতিটাকে দেখেছো?
- কেন বলতো?
- গাছে লতায় পাতায় বৃষ্টি হবার আগে অনেক ধুলোবালি জমে থাকে। শুধু গাছেই না, পুরো বায়ুমন্ডল কি রকম উত্তপ্ত থাকে দেখেছো? আর বৃষ্টি হবার পরে সব কিছু অনেক পরিষ্কার হয়ে যায়। যেন নতুন রূপে সাজে প্রকৃতি। জল যখন উপর থেকে পরে তখন সোজা নিচে চলে যায় আর যাবার পথে সব কিছুকে শুদ্ধ করে দিয়ে যায়। অই গল্পটা পড়েছো, যেখানে গঙ্গাতে স্নান করলে পাপ ধুয়ে যায় বলা আছে। ওই যে শিব আর পার্বতী মিলে মানুষকে পরীক্ষা করতে আসে।
- হুম মনে আছে। মনে বিশ্বাস থাকলে পাপ দূর হয়ে যায়, গঙ্গার জলটাও সেই বিশ্বাস এরই একটা অংশ।
- হ্যাঁ, ঠিক বলেছো। আর এই জন্যেই মনে হয় জলকে আমরা এত ভালবাসে। যে কিনা নিজে নিম্নগামী হয়েও অন্যদেরকে পবিত্র করে দিয়ে যায়। বলে যায় নিচে যাওয়াটা অনেক সহজ কিন্তু উপরে মাথা উঁচু করে থাকা অনেক কষ্টের। মাটিতে পা রেখেই তবে উপরে তাকাতে হয়। এবার তুমি ভেবে দেখ কেন তোমার সমুদ্র, জল, নদী এত টানে।
- বুঝতে পেরেছি আমি। দেখেছো আমি বলেছিলাম তোমার কাছেই আমার উত্তর আছে। তুমি কি সুন্দর উত্তর দিয়ে দিলে আর আমিও পেয়ে গেলাম।
আর অনেক কথার পরে, আমাদের কথা শেষ হল। ভাবছেন কার সাথে কথা বলেছি? এ আমার খুব ভাল একটা বন্ধু, যে কিনা সব সময় ভাবে আমার কাছে তার সব কথার উত্তর আছে। জানি না ঠিক ঠিক উত্তর দিতে পেরেছি কিনা। তবে চেষ্টা করেছি নিজের মত করে বুঝিয়ে দিতে। কারন মাঝে মাঝে আমাকেও ওর করা এই প্রশ্নটি খুব ভাবায়।

শব্দ চোর!
লেখালেখিটা কোন ভাবেই continue করতে পারছি না বেশ কয়েকদিন ধরে। হয় আমার গনকযন্ত্র মহাশয় রাগ করেন না হয় ব্যস্ততা। সব কিছুকে একদিকে রেখে যেই লিখতে বসেছি তখনি দেখছি মাথায় লেখার আইডিয়া তো আছে কিন্তু কোন শব্দ মাথা থেকে বের হয়ে ঠিকঠাক মত কিবোর্ড হয়ে গনকযন্ত্রের পর্দায় ভেসে উঠছে না। যা উঠছে তাও ঠিক পছন্দ হচ্ছে না। ডায়েরীটাও ঠিকঠাক মত লিখতে পারছি না। কি হয়েছে আমার??
কারন খুঁজতে গিয়ে আবিস্কার করলাম, কিছু শব্দ আমার চুরি গেছে!! আর কিছু শব্দ আমার সাথে অভিমান করেছে!! অভিমানির অভিমান ভাঙ্গানোর চেষ্টা করছিলাম আর করতে করতেই আজকের এই লেখাটা লিখে ফেললাম কিন্তু যে গুলো চুরি গেছে সেগুলোর কি করি?? মহা ভাবনায় আমি। শেষ পর্যন্ত কিনা IC, Circuit ছেড়ে দিয়ে আমাকে চোর ধরার কাজে নামতে হবে?? এ কেমন পরিহাস! এই ছিল আমার অদৃষ্টে?
কি আর করা আমি বের হলাম আমার শব্দ গুলো খুঁজতে। যত যাই কিছু হোক না কেন নিজের জিনিস নিয়ে তো আর অবহেলা করা যায় না। চোর খুঁজতে বের হয়ে আমার ত্রাহি অবস্থা!! এদিক খুঁজি পাই না। সেদিকে কাউকে জিজ্ঞেস করি বলে দেখে নাই। কি মুশকিল এখন আমি কি করি?? দিন পেরিয়ে রাত আসে। রাত গভীর হয় আর সপ্তাহের শেষের দিন গুলো শেষ হবার পথে.........কিন্তু আমি একটা বর্ণও লিখি নি। এরকম সময় আমার আর কখনো গেছে কিনা সন্দেহ। কি যে কষ্ট লাগছিল বোঝাতে পারব না।
অনেক রাতে একজনকে বললাম, জান আমার শব্দ গুলো হারিয়ে গেছে। কিছুই লিখতে পারছি না। এমন আমার কখনো হয়নি। আমার মন খারাপ দেখে উত্তর দিল, তুমি ঠিক ঠিক খুঁজে দেখেছ? কি লিখবে আমায় বল দেখি আমি তোমাকে কোন সাহায্য করতে পারি কিনা। আমি বলি, না লাগবে না, আমি আরো খুজে দেখি তুমি বরং থাক। সে বলে, আচ্ছা আমি আছি। কিছু করতে পারলে বলো। বলেই একটা হাসি দিল!! আমি এদিকে কষ্টে আমার শব্দ গুলোকে খুঁজছি আর উনি এখানে হাসছেন। আমার কষ্ট আমি কোথায় রাখি আর............
হঠাৎ মনে হল শুধু কি শব্দ হারিয়েছে?? চোরটা আর কিছু নিয়ে যায়নি তো। আর তারপরেই দেখলাম আরো কিছু জিনিস আমার হারিয়ে গেছে। নতুন কিছুও আবার এসেছে আমার কাছে! কি অদ্ভুত!! এমনো হয় কিছু চুরি হয়ে যাবার পরে তা আবার নতুন কোন কিছু দিয়ে পুরন হয়ে যায়?? জানা ছিল না!!
যাই হোক শেষ পর্যন্ত আমি আমার শব্দ চোরকে ধরতে পেরেছি কিন্তু আমার শব্দ গুলো এখনো ফেরত পাই নি। কারন চোরটা বড় বাঁদর আর একটু ত্যাদোঁড় ও বটে। তবে আমি শব্দ গুলো ফিরে পাবার আপ্রান চেষ্টা করছি। দেখি কি হয় শেষ পর্যন্ত বাঁদরটা শব্দ গুলো বিনা শর্তে ফেরত দেয় কিনা!!

March 01, 2009
শুরুতো হলো, এবার?

চারদিকে থই থই জল, এর মাঝে একজন প্রসব বেদনায় কাতরাচ্ছেন। পাশে শুধু ডাক্তার আর একজন নার্স। স্বামী মানুষটি বাইরে অপেক্ষা করছেন। বাইরে বন্যার জল, আর থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেও বাড়িতে খবর পাঠানো হয়েছে। প্রসব বেদনায় কাতরানো মহিলাটি নিজে একজন ডাক্তার, মফস্বলে তার পোষ্টিং, যেখানে তার শ্বশুর বাড়ী। বৃদ্ধা শ্বাশুড়ি খবর পেলেন ছেলে লোক পাঠিয়েছে যাবার জন্যে। ভদ্র মহিলাটি না গিয়ে লোক মারফরত খবর পাঠালেন, যদি ছেলে হয় তবেই তিনি দেখতে যাবেন নচেৎ নয়।
সংবাদ বাহক যখন খবরটি মহিলাটির স্বামীর কাছে পৌঁছে দিচ্ছিল তখন সদ্য মা হতে যাওয়া মানুষটাও কথাটা শুনতে পায়। মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে, মেয়ে হোক অথবা ছেলে তাকে মানুষের মত মানুষ করে তুলবে সে। মেয়ে হলে তাকে পৌছে দেবার চেষ্টা করবে সফলতার চুড়ায়। যেন আজকে যে মানুষ গুলু তার অনাগত সন্তান কে এত কথা বলছে তারাই কাল তাকে নিয়ে গর্ব করবে, তার পরিচয়ে পরিচিত হবে। প্রতীক্ষার অবশেষে ছোট্ট একটা প্রান চিৎকার করে জানিয়ে দিল, আমি এসেছি। তার স্বামীর নির্দেশে লোক লজ্জার ভয়ে মেয়েটার শ্বাশুড়ি শেষ পর্যন্ত এসেছিলেন, হাজার হোক বংশের প্রথম সন্তান বলে কথা। কিন্তু ঐ যে মেয়ে, সেটা ভুলে যেতে না পারলেন শ্বাশুড়ি, না পারলেন সদ্য পৃথিবীতে আসা মেয়েটার বাবা। আজকে এই আমি, অনুসুয়া সেদিনের সেই মেয়ে, অনাহুত কিন্তু মায়ের স্বপ্নে লালিত।
মেয়েরা নাকি বাবা ঘেঁষা হয়। আমি তার উলটো। আমি মা নেওটা। বাবা অনেক চেষ্টা করতেন তার এই অনাহুত মেয়েটার প্রতি বিরাগ ভাব না দেখাতে কিন্তু শেষ পর্যন্ত কোথাও না কোথাও ধরা পড়ে যেতেন। বড় হতে হতে যেন মেনেই নিয়েছিলাম এই “অনাহুত” শব্দটি। আমার মেরুদন্ডটাকে শক্ত আর খাড়া রাখার জন্যে ওই একটা শব্দই যেন যথেষ্ট! কিন্তু মায়ের স্বপ্ন দেখা মন আমাকে দিয়েছে অন্যরকম হবার প্রেরনা, একটু আলাদা। তারপরেও আজকাল মনে হয় আমি খুব সাধারন। আমার মধ্যে কোন বিশেষ বলে কিছু নেই। আমি খুঁজে চলেছি সোলমেট, কিন্তু তারপরেও যখন খুব কাছেও বন্ধুরা বলে মানুষটা তো ৪ ফূটি কি দরকার এত বড় স্বপ্ন দেখার? একটু আস্তে পায়ের নীচে দেখ মাটি আছে কিনা এরকম হাজারো কথা।
কিন্তু আমি জানি, বিশ্বাস করি, আমার পায়ের নীচে মাটি আছে। আকাশে আমার মনটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেও আমি জানি আমার পা দুটি কখনো কাদা মাটিতে কখনো শক্ত-তপ্ত মাটিতে আছে। মনটা কে এখন এতটাই শক্ত করে ফেলেছি যে আজ আর চেনা শোনা মুখ, প্রিয় মানুষ গুলো, কাছের মানুষ গুলো যখন আমার মনের আকাশে মেঘ জমিয়ে দেয় তখন আর আগের মত মন খারাপ হয় না। ছোট ছোট নুড়ি পাথরের মত দিন গুলো পার হয়ে যায়। আমার কাজে দিন গুলো যেন আরো রঙ্গিন হয়ে উঠে আর আমার প্রিয় মানুষ গুলোর মুখগুলো ভরে উঠে অদ্ভুত এক আলোয়। এ কি আমি কখনো কিনতে পারব? না এমনি এমনি দেখতে পাব! এগুলো আমার কাছে অমুল্য। রঙ পেন্সিল, জাহাজের ডাক, জমকালো রাতের তারারা যেন আমার ফেরারি মনকে স্বপ্নের দেশে নিয়ে যায়। এর চেয়ে বেশী আর কি চাই?
ভাবছিলাম আমার গল্প বলব আপনাদের সবাইকে। কিন্তু দেখলেন তো শুরুটা কি রকম এলোমেলো হয়ে গেল। গল্পের শুরু করব কিভাবে তাই বলতে গিয়ে একগাদা অগোছালো কথা বলতে হল। ভীষন স্বপ্নবাজ আমি, আমার লেখিকা বন্ধুটি শিখিয়ে দিয়েছিল একদিন কি করে স্বপ্ন দেখতে হয়! আর বাস্তব পরিস্থিতি শিখিয়ে দিয়েছিল শত বাধা, কষ্ট সত্বেও কি করে স্বপ্নে বাঁচতে হয়, কি করে বেঁচে থাকতে হয়। জানি না আমার গল্প আপনাদের ভাল লাগবে কিনা। তারপরেও বলে যাওয়া। টুকরো টুকরো ঘটনা আর কল্পনার পাখনা জানি না আপনাদের আমার সাথে উড়িয়ে নিতে পারবে কিনা। আজ বিদায় নিচ্ছি। হয়ত আবার দেখা হবে।
এটাকে কি শুরু বলা যায়?

হাল্কা রোদের মাঝে ঝির ঝির করে বাতাস বইছে। বাতাসটা এত মৃদু যে, রোদের তাপটা গায়ে লাগতে পারছে না। রাস্তাটাও খুব নীরব, আশেপাশে মানুষজন খুব কম, যারা আছে তারাও নিজেদের নিয়ে ব্যস্ত। এক পশলা ধুলোবিহীন বাতাস এসে লাগল মুখে, পাশাপাশি হাঁটছি আমরা দুজন। এর আগেও আমরা হেঁটেছি, কথা বলতে বলতে হাঁটা। একটা পলাশের গাছের দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্ক আমার লেখিকা।
আমি জিজ্ঞেস করলাম, কি অত ভাবছ বলত? পলাশের দিকে ওভাবে তাকিয়ে আছ যে?
বসন্ত এসে গেছে প্রকৃতিতে, ওই যে দেখ! সত্যি ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত এসে গেছে। একটু হেসেই বলল, ভাবছিলাম তোমার কথা, তোমার গল্পের কথা। শুরুটা করব কিভাবে?
আমার জোরে হাসি শুনেই বলল, আরে বাবা রাস্তায় দাড়িয়ে আছ তাও কি মনে করিয়ে দিতে হবে নাকি? ? খুবতো বললে গল্প শোনাবে, এবার শুরুটাও শুরু করে দাওতো। হাল্কা অভিমানি সুর।
না না তা হবে না। আচ্ছা তোমার শুরু কোথা থেকে?
আমার জন্ম থেকে। কিন্তু আমি সেভাবে শুরু করতে চাই না। তোমার পল্পটা একটু অন্যভাবে শুরু হোক, একটু আলাদা ভাবে। সবার চেয়ে আলাদা তুমি। আচ্ছা তোমার সাথে আমার প্রথম পরিচয়টা কবে হয়েছিল বলতে পার?
হুম্ম খুব আছে। আমি মাথা নিচু করে বলি।
তখন আমি মনে হয় স্কুলে পড়ি। আমার লেখিকা বলে।
না না। স্কুলে না ভুল বললে। তোমার এস. এস. সি. পরীক্ষার পরে। স্কুলে আমি তোমার সাথে পরিচয় হতে চেয়েও আমি পারিনি। তুমি আমার দিকে কখনো ফিরেও তাকাতে না। খুব কষ্ট হতো তখন। তোমার উপযুক্ত হয়ে উঠতে কত না চেষ্টা করেছি আমি, একটানে বলে গভীর নিশ্বাঃস নেই আমি আর তুমি যে বললে পরিচয়ের কথা সেটা এর মধ্যে হয়ে গেছে। এবারতো শুরু করার পালা গল্প।
একটু ফাঁকা একটা জায়গা দেখে বসে পড়ি আমরা দুজনে।
একটা সময় ভাবতাম আমাকে দিয়ে বুঝিবা কিছুই হবে না। যখন পৃথিবীতে আসি তখন থেকেই নিজেকে সব সময় অনাহুত হিসেবেই পেয়ে এসেছি, দেখে এসেছি। তোমাকে দেখে আমি আবার আমাকে খুঁজে পেয়েছিলাম। স্বর্ণলতার মত তোমাকে আঁকড়ে ধরে বেঁচে উঠার চেষ্টা করতে শুরু করলাম। একটা বইয়ের দোকানে তুমি বই খুঁজছিলে। আমি একটু সুযোগ পেয়ে তোমার কাছে গিয়ে তোমায় বললাম, তিন গোয়েন্দার বই পড়তে পার। তূমি আমার দিকে তাকিয়ে বললে, তোমার যা ভাল লাগবে সেটা আমারও যে ভাল লাগতে হবে তার কোন মানে নেই। আমার রবি ঠাকুরের “ডাকঘর” ভাল লেগেছে আমি ওটাই নেব। তুমি চাইলে এটা কিনতে পার। আমি সেদিন কোন বই কিনিনি। বলেছিলাম, তোমার একটু সময় হবে? যদি কিছু মনে না কর তো একটু কথা বলব। তুমি সেদিন না বলনি আর তাই আমি আজ তোমার সাথে। তারপরে কিছুক্ষনের নীরবতা।
একটু পরেই আবার, তুমি অনেককিছুই জান না। তোমার সাথে আমার কথা বলার যে কি আগ্রহ ছিল বলে বুঝাতে পারবো না। ইচ্ছে ছিল তোমার সাথে আমি বন্ধুত্ব করব। তুমি আমাকে যেন চিনতেই না! সেদিন কথা বলতে বলতে বুঝেছিলাম আকাশের মত তুমি, নদীর জল যেমন করে বয়ে চলে ঠিক তেমনি তুমিও বয়ে চল আর আমাকেও তুমি ভাসিয়ে নিয়ে গেছো তোমার স্রোতে। গাছে ফুল ফোটে আবার ঝরেও যায়। তুমিও ঠিক ওই ফুলটার মত, কিন্তু তুমি ঝরে গেলেও মনে একটা গভীর ছাপ রেখে যাও এবং তুমি আমাকেই এটা শিখিয়ে দিয়েছো এত দিনে। মনের কথা গুলো কাউকে বলার সুঝোগ হয়ে উঠেনি। ভাবতাম কি করে বলতে হয়। কিন্তু ওই ভাবনাতেই আমার সারা, মুখ ফুটে বলা হয়নি।
আবার আমরা হাটঁতে শুরু করেছি আমরা। মাথার উপর দিয়ে একটা প্লেন ঊড়ে গেল। তোমার মনে আছে আমরা দুজনেই ভাবেছিলাম ওই আকাশে উড়াল দেব। আকাশে নিজেদের ঘর বানাবো। তুমি স্বপ্ন দেখতে আর আমাকেও দেখাতে। ধানের খেতের মাঝের চিকন আইল ধরে অনেকটা পথ হেটেছি আর অনুভব করেছি প্রকৃতি কথা, সুর। কখন যদি ভুলে আমাদের আড়ি হয়ে যেত তুমি আথবা আমি যে কেউ গিয়ে আগে কথা বলতাম। হা হা হা হা হা।
আড়ি আড়ি/ বন্ধু তোমার সাথে আড়ি আড়ি/ বড্ড তোমার তাড়াতাড়ি/ তুমি থাক না অবেলায়/ আমি একা জানালায়, সন্ধের আগে সুর্যের মত পশ্চিমে দাও পাড়ি। বিড়বিড়ি করে গেয়ে উঠি দুজনে।
বন্ধুত্ব টা আসলেই আমাদের ওরকম। পাশাপাশি হেটে চলা, ঠিক যেন ছায়াটি। আচ্ছা অনেকটা তো হল আমার কথা বলা। এবার বলতো তোমার গল্প, লেখিকা শুধায়।
আমি বলি বন্ধু তুমি যার নাম দিয়েছ অনুসুয়া তার গল্পটাতো এভাবেই শুরু করতে হবে। রঙ জিনিসটা চিনতে আমার অনেক সময় লেগেছিল। গাছের নিচে বসে অলস সময় কাটানোটা আমার জন্যে ক্লান্তির কাজ ছিল। পথ ছিল, রথ ছিল, চলে যাওয়া ছিল কিন্তু কিভাবে পথিক হতে হয় জানা ছিল না। পথে হাজারো মুখ ছিল তার আড়ালে ছিল হাজারো সুখ-দুঃখের সাতকাহন। কিন্তু এর মাঝে চেনা স্পর্শ গুলোকে চিনতে আমার সময় লেগেছিল। হাসির আড়ালেও যে একটা নিস্তব্ধতা থাকতে পারে বুঝিনি অথবা বুঝতে চাইনি। পাথর হয়ে যেতে যেতে আবার ফিরে এসেছি। জোনাকির আলোতে মনকে হারিয়ে ফেলি, আবছায়া জানালার কাঁচে আজ আমি রূপকথার ছবি আকিঁ। ছলছল হাওয়ায় খুঁজে ফিরি পুরানো আঙ্গুলের ছোঁয়া। কি পারবেতো এবার আমার গল্পের শুরুটা করতে?
চায়ের কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যাই আমরা, হয়ত সেই জমকালো চাঁদের দেশে। মন হয়ে যায় ফেরারী, কে জানে হয়ত বেজে গেছে টেলিফোনের ঘন্টাটা!
February 28, 2009
Bangladesh On Crisis
February 27, 2009
আমার গল্প .....................

আমি সদ্য কৈশোর পেরুনো এক কন্যা। স্বপ্ন দেখতে আমি খুব ভালবাসি, ভালবাসি কুয়াশার ভোরে শিউলি ফুল কুড়ানো, প্রচন্ড রোদে পিচ ঢালা পথে হেঁটে চলা আর উরন্ত বলাকা। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন আমি উরন্ত বলাকার হব। আকাশ ছেড়ে পারি দেব আকাশের অপর প্রান্তে। আমি মানুষটা শুধু চার ফুট ১০ ইঞ্চি, গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। কৃষ্ণ আমার প্রানের সখা। মেঘে ঢাকা আকাশের নিচে বয়ে চলা উদ্দাম বাতাসে এলোচুল খুলে দৌড়তে আমি খুব ভালবাসি। কখন আপনারা অনেক তারাভরা আকাশের নিচে নদীর বয়ে চলা দেখেছেন? অথবা দেখেছেন বিষন্ন কোন বিকেলে নদীর মাঝে বসে তার ঠিকানাবিহীন বয়ে চলা? আমি দেখেছি, না না আমি অনুভব করেছি। হৃদয় দিয়ে ধারন করেছি বাতাসের গন্ধ, তাদের না বলা কথা, দূর থেকে ভেসে আসা কোন সুরের মুর্ছনা। পাগল ভাবছেন আমাকে? হুম্ম একটু পাগল আছি বটে কিন্তু তারপরেও আমার আশেপাশের মানুষ গুলু আমায় এত্ত ভালবাসে যে আমি অবাক হয়ে যাই। যদি আপনাদের সদয় অনুমতি পাই তবে মাঝে মাঝে এসে আপনাদের আমার গল্প শুনিয়ে যাব। আমার কথায় কথায় আপনাদের নিয়ে যাব হয়ত কখনো অনুভব না করা, হয়ত না ছোঁয়া কোন প্রকৃতির বুকে, না দেখা একটা দেশে, স্বপনের দেশে যেখানে বাস্তবতা বড় নির্মম। কি যাবেন তো আমার সাথে?
ইশ দেখুন তো কান্ড? আমি এখন আমার নামটাই আপনাদের জানাই নি। আমি?? কি নাম দেই বলুন তো? আচ্ছা আমার নাম আজ দিলাম আমার লেখকের এবং তার সবচে ভাললাগা মানুষের প্রিয় নাম অনুসূয়া। ভাবছেন আমার অন্য দুই সখি কোথায়? আরে আমি কি শকুন্তলার সখি নাকি? হুম্ম তবে আমার সখি আছে, চারপাশে অনেক মানুষ আছে, না বলা অনেক কথা আছে, একটা ঠিকানা আছে, একটা ভোরের অপেক্ষা আছে আপনাদের সবার মত। সকালে জেগে উঠা নতুন সুর্য, দিনের পাখিদের ছুঁইয়ে যাওয়া, গোধুলীর আলোর মিষ্টি হাসি, একলা চাঁদ সাথে একলা রাত। অনুমতি পেলে এখন থেকে সব কিছুর নির্জাস আমরা সবাই একত্রে নেব। জানিয়ে দেব আমার না লেখা কোন চিঠির একা ডাকবাক্সে পড়ে থাকার গল্প, একা চিঠি আর একা থাকা সুর, অজান্তে ছুঁইয়ে যাওয়া কারোর চোখের নীল, ইথারে ভেসে আসা কোন ভাল লাগার গল্প। শুধু এখন অপেক্ষা আপনাদের অনুমতির। কি পাব তো? গল্পের নামটা আপনার অনুমতি দিলে পরেই দেব। আমি অপেক্ষায় রইলাম……………..
ব্যস্ত দিনের কথাঃ৩
আজকাল বড্ড বেশী ঘুম কাতুরে হয়ে গেছি আমি। খালি ঘুমাতে ইচ্ছে করে। সকালে ঘুম ভাঙ্গানোর জন্যে একবার মামনি, একবার বাবা, একবার দাদা ফোন করে। আমি এই উঠছি বলে আবার ঘুমিয়ে পরি। আশার কথা যে এই সেমিস্টারে আমার সকালে ক্লাস মাত্র একদিন, রবিবার। আর ছুটি?? বলব না। কারন শুনলে আপনারা জেলাস ফিল করবেন। তবে ছুটির দিন গুলোতেও আমি ব্যস্ত থাকি কোন না কোন কাজে।
আজকে বসে বসে লিস্ট করছিলাম কি কি এখন ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করিনি। লিস্ত এর মধ্যে প্রথমে ছিল স্বরস্বতি পুজা, তারপরে বসন্ত আর তারপরে ভালবাসা দিবস। তারপরে যেটা ভাবলাম সেটা হল কে কি লিখেছেন পড়া হয়নি। এক সপ্তাহ কম কথা! আর আমি যা আলসেমি শুরু করেছি কোনটা রেখে কোনটা পড়ি?
আজকে সারাদিন বসে বসে খালি গান শুনেছি। আমার সব সময়ের সঙ্গী মিউজিক সেটা গান হোক অথবা ইন্সট্রুমেন্টাল, বই আর মাঝে মাঝে আমার 6B পেন্সিল। যেটা বলছিলাম একটার পর একটা গান শুনেই চলেছি। বিকাল পর্যন্ত শুনেছি রবীন্দ্রনাথের গান তাও আমার প্রিয় শিল্পী বন্যা দি’র কন্ঠে। আজকে আমার সংগ্রহে থাকা প্রায় অনেক গুলো গান শুনেছি। গান শুনতে শুনতে ভাবছিলাম যে পড়া নিয়ে বসবো।কিন্তু কিসের কি! মডার্ন ফিজিক্সের বই বাদ দিয়ে নিয়ে বসলাম উপন্যাসের বই নিয়ে। সুচিত্রা ভট্টাচার্যের “অন্য বসন্ত”র প্রথম গল্পটা শেষ করলাম। আমার পড়ার টেবিলে এখন ৩টা বই পড়ে আছে, আর রুমমেট দেরও কিছু বই আছে। অনেক বই জমে গেছে তার উপরে বই মেলা থেকে কেনা বইতো আছেই! আমার রূমমেট গুলা মাঝে মাঝে খুব বিরক্ত করলেও আমাদের একটা দিকে খুব মিল আর সেটা হল বই পড়া। একদিন আমি কি যেন কাজ করছিলাম, হঠাৎ শুনি কে যেন কাঁদছে। অনেক রাত তখন, প্রথমে পাত্তা দেইনি কিন্তু একটু পরেই শব্দটা একটু বাড়তেই পিছনে ফিরে দেখি আমার এক রুমমেট কাঁদছে! কি রে কি হয়েছে? চিন্তিত আমরা অন্য দুজনের প্রশ্ন। তখন দেখি সে বই পড়ছে আর কাঁদছে। বইটা সম্ভবত ছিল আনিসুল হকের “মা”। এমনি অনেক ঘটনা আছে আমার রুমে! এবার যা নিয়ে কথা বলছিলাম সেখানে ফিরে আসি। গান শুনছিলাম, এখনো শুনছি। তবে এখন শুনছি গজল তাও আবার জগজিৎ সিং এর। তাও আবার প্রিয় একটা গান, সরকতি যায়ে রুখ সে নাকাব আহিস্তা আহিস্তা, নিকালতা রাহা হে আফতাব আহিস্তা আহিস্তা। সুরটা প্রচন্ড প্রিয়। তবে একটা গানেই বার বার আমি আটকে যাই,
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে,
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরনে দিয়েছি….
কি কারনে জানি না তবে রবিঠাকুরের এই গানটা আমার খুব ভাল লাগে। চেষ্টা করি একবার হলেও শুনতে। মন খারাপ বা কোনকিছু করতে পারছিনা তখনি আমার আশ্রয় রবিঠাকুর। আজকে গানটা শুনতে শুনতে অনেক পিছনে চলে গিয়েছিলাম। মনে পরে গিয়েছিল প্রথম ভাললাগার কথা। সেকথা না হয় পরে অন্যকোন একদিন শোনাব আপনাদের। কি যে জাদু আছে রবিঠাকুরের লেখায় আমি জানি না। কিন্তু চুম্বকের মত খালি আমকে টেনে ধরে। বাঙ্গালী মাত্রেই মনে হয় রবিঠাকুর টানে।
পড়তে বসেছি কিন্তু চোখের সামনে ফেসবুকের পেইজ টা খোলা। বন্ধুদের বসন্তের ছবি গুলো দেখছিলাম। খুবই সুন্দর!
এর মাঝে আমরা রুমমেটরা বই নিয়ে সমালোচনা করে গেলাম। কোন বই কেমন! এভাবেই চলে গেল আরো একটা দিন!
অথচ ব্যস্ত দিন গুলোতে কি যে কষ্ট হয়! ক্লাস, পড়া, পরীক্ষা। কিন্তু সপ্তাহ শেষের দিন গুলো এলেই আমার কেন জানি ভাল লাগে না। খালি ঘুম আসে। আমার এক রুমমেটতো প্রায়ি বলে, কি আছে জীবনে এই ঘুম ছাড়া! শুনে আমরা হাসলেও কথাটা একেবারে মিথ্যে নয়। ঘুম, কাজ, ছুটে চলা প্রতি মুহুর্তে আর খাওয়া এই হল আমাদের জীবন। তারপরেও একটু হাসি একটু কান্না, একটু বিষন্নতা, টুকরো টুকরো অভিজ্ঞতা, মজা যেন বেঁচে থাকার লোভকে বাড়িয়ে দেয় হাজার গুন!

February 26, 2009
কি দেই এর শিরোনাম?
অনেকদিন পর লিখতে বসেছি। ভাবছি কিছু লিখব। আজ ওই ভাবনাতে আমার শেষ। সেটা কীবোর্ড দিয়ে আর মনিটরের পাতায় লেখা হচ্ছে না। সাজছে না নতুন কোন রুপে। লিখব তো ঠিক আছে কিন্তু কি নিয়ে লেখা যায়? ভাবছি, একের পর এক আইডিয়া আসছে মাথায়, ওই মাথাতেই থেকে যাচ্ছে। ঠিক যেন মনের মত হচ্ছে না। তাই ভাবলাম আমার এই না লিখতে পারার অপারগতা নিয়েই আজ লিখব। কিন্তু তাতেও আমার অস্বস্তি, লিখব কি লিখব না। লিখতে গিয়েও কয়েকবার থমকে গিয়েছি, মুছে দিয়েছি, আবার শুরু করেছি, আর নিজেকে শাসন করছি।
আমার লেখার শুরুটা হয় ডায়েরী লেখা দিয়ে। স্কুলে পড়বার সময় ছোটদের পাতায় লিখেছি ছদ্মনামে। বড় হয়েও লিখেছি। যখন কলেজে পড়ি চিঠি লিখতাম, আমার দুই বন্ধুর কাছে। খুব ভাল লাগত। একটা সময় ভেবেছিলাম, মানুষ মনে হয় চিঠি লেখা ভুলে গেছে। ভুল ভাঙ্গে যখন প্রথম আলোর ছুটির দিনের একটা কুইজ জেতার পর বাসায় চিঠি আসতে থাকে। অনেক অনেক চিঠি, প্রতিটা আলাদা এবং বিষয় বস্তুতেও একটু পার্থক্য থাকে। পড়েছি আর হেসেছি। উত্তর দেইনি কাউকে আবার কাউকে উত্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আর আজ আমি লেখার বিষয় খুঁজে পাচ্ছি না।
কি নিয়ে লিখি? কাউকে সামান্য জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে থেমে যাওয়ার কথা? নাকি নিজের না পাওয়ার-পাওয়ার ব্যর্থতার কথা? কিন্তু লিখব এটা যেন আমি জানি। সেদিন একবন্ধু যাকে কিনা আমি রীতিমত আমার লেখা গুলোর লিঙ্ক দিয়ে দিয়ে পড়াই। আজকাল উনিও প্রায়ই জিজ্ঞেস করেন কি লিখলে নতুন? আমিও লিখলে লজ্জা শরমের মাথা খেয়ে লিঙ্ক টা দিয়ে অপেক্ষা করি বন্ধুটির মন্তব্যের আশায়। একদিন একেক রকমের কথা, কখনো সমালোচনা, কখনো প্রশংসা। একদিন হঠাৎ করেই বললেন, বন্ধু তোমার মনে আছে তুমি লিখেছিলে কয়েকটা টুকরো লেখা “নামহীন তুমি”, “আবারো তুমি”….তোমার ওরকম লেখা গুলো আমার খুব ভাল লাগে। এখন কেন লিখ না ওরকম লেখা? আমি অবাক হই আর বলি, আপনার ওই লেখা গুলো সত্যি ভাল লেগেছিল? ও গুলু ছিল আমার writers block থেকে বের হয়ে আসার ঠিক ঠিক পরের লেখা। আমার নিজেরই ওই লেখা গুলো ভাল লাগে না মনে হয় এডিট করি।আমার মা লেখা গুলু দেখে বলেছেন, আরো একবার দেখো লেখা গুলো। এডিট করা দরকার। কিছু এডিট করতে গিয়েই আবার পড়লাম ঝামেলায়, একজন বলে, কেন করলে তো আর একজন বলে আরো একটু কাটাকাটি দরকার। শেষ পর্যন্ত হাল ছেড়ে আমি বলি, দূর ছাই লিখব না আবার ওগুলো। যেমন আছে তেমনই থাক।
বাহ, নিজের কাজে আমি আজ নিজেই অবাক। কি মজা অনেক খানি লিখে ফেললাম। কিন্তু কি দেই শিরোনাম? প্রথম আলো অফিসে যেদিন গেলাম, মাহাবুব ভাই বলেন লিখেন না কেন? আমি বলি লিখিতো। আর আজকে লেখার কোন বিষয় পাচ্ছি না, অথচ কিছুদিন আগেও ভেবে রেখেছিলাম কি নিয়ে লিখব। কি অদ্ভুত আমরা! কি অদ্ভুত আমাদের মন! কখন যে কি চায় কিছুই বোঝা যায় না। সত্যি মানুষের মন বোঝা বড় দায়!

Subscribe to:
Posts (Atom)